1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩

খেলা নিয়ে তর্ক, আর্জেন্টিনার সমর্থককে খুন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

চাঁদপুরের সদর উপজেলার বাগাদী ইউনিয়নে খেলা নিয়ে তর্কে জড়িয়ে আর্জেন্টিনা ফুটবল দলের এক সমর্থককে খুন করার ঘটনা ঘটেছে।

সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ইউনিয়নের দক্ষিণ নানুপুর গ্রামের আমিন বেপারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। হত্যার ঘটনায় ব্যবহৃত তার ছুরিটি জব্দ করেছে পুলিশ।

নিহত আর্জেন্টিনার সমর্থক হলেন- মেহেদী হাসান (১৬)। এ ঘটনায় আটক হওয়া করা হয়েছে অভিযুক্ত আসামি বরকতকে (২০)। তিনি নিহত মেহেদীর বন্ধু।

নিহত মেহেদী নানুপুর গ্রামের সবজি ব্যবসায়ী হেলাল বেপারীর ছেলে। হেলালের চার ছেলে মেয়ের মধ্যে মেহেদী বড়। সে নানুপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

হেলাল বেপারী বলেন, গত শনিবার (২৬ নভেম্বর) আমার ছেলে খেলা আর্জেন্টিনার খেলা দেখছিল। পরে বন্ধুদের মধ্যে খেলা নিয়ে তর্ক হয়। একপর্যায়ে বরকত মেহেদীকে মারধর করে। ওই ঘটনাকে কেন্দ্র করেই মেহেদীকে সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বরকত। মেহেদির বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে যায় সে।

তিনি বলেন, আহত অবস্থায় মেহেদীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে। বরকতকেও আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি