1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

খেলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

নেত্রকোণার মদনে খেলতে গিয়ে ডোবায় পড়ে তাসিম (৩) ও সামিয়া (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো ভাই-বোন।

মঙ্গলবার (২২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কাইটাইল ইউনিয়নের বাঁশরী গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া তাসিম বাঁশরী গ্রামের কৃষক সুমন মিয়ার ছেলে। আর সামিয়া একই গ্রামের লালন মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, সকালে সামিয়াকে নিয়ে তার মা একই গ্রামে মামার বাড়ি সুমন মিয়ার বাড়িতে যান। পরে সামিয়াকে ওই বাড়িতে রেখে তার মা নিজ বাড়িতে চলে আসেন। এরপর দুপুরে সামিয়া তার মামাতো ভাই তাসিমের সঙ্গে বাড়ির আঙ্গিনায় খেলা শুরু করে। বিকেলে সামিয়াকে আনতে তার বাবার বাড়িতে যান। এ সময় সামিয়া ও তাসিমের সন্ধান পাওয়া যায়নি। পরে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের ডোবায় পাশাপাশি দুই ভাইবোনের ভাসমান দেহ দেখতে পায়। পরে তাদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফায়েত উল্লাহ জানান, এক সঙ্গে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, দুই শিশুর মৃত্যুর খবরে বাঁশরী গ্রামে পুলিশ পাঠানো হয়। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি