1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু মানহানির মামলায় এমপি মুফতি আমির হামজার আগাম জামিন পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেদের বড়শিতে কুমির

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জামালপুরে অনশন

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জামালপুরে অনশন করেছে জেলা বিএনপি। শনিবার সকাল থেকে শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে অনশন কর্মসূচীর আয়োজন করে জেলা বিএনপি।

অনশন কর্মসূচীতে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, কেন্দ্রীয় বিএনপির জলবায়ূ পরির্তন বিষয়ক সহ সম্পাদক, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, স্থানীয় বিএনপি নেতা মাইনুদ্দিন বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। গণতন্ত্রের মুক্তি ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যে এক দফার আন্দোলন চলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তা চলমান থাকবে। কর্মসূচীতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি