1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ টিম এভারকেয়ারে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। তারা চিকিৎসা কার্যক্রমেও যুক্ত হয়েছেন।

জানা গেছে, এই চিকিৎসক টিমের নেতৃত্বে রয়েছেন ড. রিচার্ড বিউল নামে এক বিশেষজ্ঞ চিকিৎসক।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে তারা সিসিইউতে প্রবেশ করে খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেন।

হাসপাতালের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার অবস্থা এখনো সংকটজনক। তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

ওই সূত্র আরও জানায়, বিদেশি বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনা, ঝুঁকির বর্তমান মাত্রা, অর্গান সাপোর্ট এবং পরবর্তী করণীয় বিষয়ে উন্নত চিকিৎসা পরিকল্পনা প্রণয়নে কাজ করবেন। স্থানীয় মেডিকেল টিমের সঙ্গে সমন্বয় করে তারা পর্যবেক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসার অগ্রগতি মূল্যায়ন করবেন।

চিকিৎসক দলটি প্রথম দিনে এরই মধ্যে খালেদা জিয়ার বিভিন্ন জটিলতার ক্লিনিক্যাল নোট, সাম্প্রতিক টেস্ট রিপোর্ট ও সাপোর্ট সিস্টেমের ডকুমেন্টেশন পর্যালোচনা করেছে। প্রাথমিক আলোচনায় তারা চিকিৎসা ব্যবস্থাপনার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে স্থানীয় চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।

বিএনপি নেতারা মনে করছেন, যুক্তরাজ্যের এই বিশেষজ্ঞ টিম চিকিৎসার গতি ও মান উন্নত করতে সহায়ক হবে। তাদের ভাষায়, এ ধরনের আন্তর্জাতিক মেডিকেল সহযোগিতা খালেদা জিয়ার চিকিৎসায় নতুন আশার সঞ্চার করছে।

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকে তার শারীরিক অবস্থার ওঠানামা চলছে। তিনি দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের সমস্যা, চোখের জটিলতাসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন।

এভারকেয়ার হাসপাতাল ও বিএনপি দুই পক্ষ থেকেই জানানো হয়েছে, যুক্তরাজ্যের বিশেষজ্ঞদের আগমন চিকিৎসা ব্যবস্থাপনাকে আরও সমন্বিত ও আধুনিক সিদ্ধান্তে এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি