1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা, আটক ১

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে এক অজ্ঞাত ব্যক্তি প্রবেশের চেষ্টা করলে তাকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাকে ভাটারা থানায় সোপর্দ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

সূত্র জানায়, সন্ধ্যা পাঁচটার দিকে সুজন নামে এক অপরিচিত ব্যক্তি সন্দেহজনক ঘোরাফেরা করতে থাকে এবং এক পর্যায়ে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাও করে। এসময়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিকভাবে আটক করে থানা পুলিশে দিয়ে দেয়।

ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানা গেছে, আটক সুজন ফরিদপুরের সদরপুর থানার চরচাঁদপুর এলাকায় ছোহরাবের ছেলে। সন্ধ্যা সোয়া পাঁচটায় তাকে হাসপাতাল থানা পুলিশে হস্তান্তর করা হয়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাঈনুল ইসলাম জানান, সুজন নামের ওই ব্যক্তি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তবে তার কাছে কোনো অনুমতি ছিল না। এজন্য তাকে আটক করে থানায় দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি