1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

খালেদা জিয়াকে আটকে রাখা ঠিক হয়নি: জয়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

এবার বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে মুখ খুলেছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। আজ শনিবার (১০ আগস্ট) আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বেগম খালেদা জিয়াকে আটকে রাখা উচিৎ হয়নি।

এদিকে জয় বলেন, ‘বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি আরো আগে দেয়া উচিত ছিল। উনি বয়স্ক মানুষ। ওনাকে আটক রাখা ঠিক হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে অনেক বিষয়ে ভুল হয়েছে। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কেউ কেউ অতি বাড়াবাড়ি করেছেন। সেটা ভুল ছিল। আবার দলের কেউ কেউ বাড়াবাড়ি করেছেন। সেটা ঠিক হয়নি। তবে আওয়ামী লীগ সেটা দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হয়েছে। ভুল ছিল, আবার সংশোধন করার সুযোগ দিতে হয়। আওয়ামী লীগ সংশোধন করেছে এবং করার চেষ্টা করেছে।’

তিনি আরও বলেন, ‘আইসিটি অ্যাক্টের কিছু ধারা সঠিক ছিল না। সেই সুযোগ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কেউ বাড়াবাড়ি করেছে। এটা ভুল ছিল আওয়ামী লীগ সরকারের। তবে আমি (সজীব ওয়াজেদ জয়) জানার পর বিষয়টি নিজে সেটি ঠিক করার জন্য সুপারিশ করেছি। আমি যেই মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলাম, আইসিটি অ্যাক্ট সেই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি