1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

খামেনি নিহতের পর মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬

ইরান ও ইসরায়েলি বোমাবর্ষণের পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে থাকা ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে ষষ্ঠ দফায় বড় ধরনের হামলা শুরু করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, তারা ইসরায়েল এবং ওই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালিয়েছে। হামলার তালিকায় রয়েছে ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর ‘হাকিরিয়া’ এবং একই শহরের একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স।

ইরানি বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তারা প্রতিশোধের অংশ হিসেবে আরও ‘ভিন্ন এবং কঠোর পদক্ষেপ’ গ্রহণ করবে, যা শত্রু পক্ষকে একের পর এক ‘শোচনীয় চপেটাঘাত’ করবে।

আল জাজিরা অ্যারাবিক জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে চলা এই হামলার মুখে কুয়েতজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে।

এদিকে কাতারের রাজধানী দোহার বাসিন্দারা আকাশে অন্তত ১১টি বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

এ অঞ্চলে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি