1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

খাদে পড়ল প্রতিমন্ত্রী সাকিকে গার্ড অব অনার দিতে যাওয়া পুলিশের গাড়ি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে সালামি দিতে যাওয়া পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- এএসআই নিজাম, কনস্টেবল জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান, শরিফ, মহিউদ্দিন, মেহেদী হাসান এবং নায়েক জুয়েল মিয়া। দুর্ঘটনার খবর পেয়ে আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক জানান, সকালে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে সালামি দেওয়ার জন্য জেলা পুলিশ লাইনস থেকে পুলিশ সদস্যদের নিয়ে একটি গাড়ি বাঞ্ছারামপুরের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে গাড়িটি ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ৮ পুলিশ সদস্য আহত হন। পরে তাদেরকে উদ্ধারকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। আহতদের মধ্যে নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি