1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেব: জামায়াতে আমির

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। অভিযোগ করে বলেন, বদনাম দেয়া হয়, তার দল ক্ষমতায় গেলে নারীদের ঘরে তালা দিয়ে রাখবে। কিন্তু এতো তালা কেনার টাকা কোথায়?

যুক্তরাষ্ট্র সফররত জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা দেয়া হয় নিউইয়র্কে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কোয়ালিশন অব বাংলাদেশী আমেরিকানের উদ্যোগে এই আয়োজন করা হয়।

সেখানে জামায়াতে আমির বলেন, মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন আবার সেই সন্তানকে দুধ দিয়ে লালন করছেন। আবার একই সঙ্গে তিনি একজন পেশাজীবীর দায়িত্ব পালন করছেন।

নারী ও পুরুষের উভয়ের ৮ কর্মঘণ্টা নারীদের প্রতি অবিচার উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে দেয়া হবে।

বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ। এমন মন্তব্যও করেন জামায়াতে আমির। ভাষণে তিনি বলেন, পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক তাদেরকে সেই রায়গুলোর ন‍্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে। এর পাশাপাশি ক্ষমতায় গেলে দেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা হবে বলে জানান জামায়াতের আমীর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি