1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ক্রিকেটের ব্যাট নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল কিশোরের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের তারাকান্দায় ক্রিকেট খেলার ব্যাট নিয়ে দ্বন্দ্বে রাতুল মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) দিবাগত মধ্যরাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাতুল।

নিহত রাতুল মিয়া উপজেলার বিসকা ইউনিয়নের টিলাটিয়া মধ্যপাড়া গ্রামের সেলিম মিয়ার ছেলে।

এর আগে গত ১৩ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে উপজেলার বিসকা ইউনিয়নের টিলাটিয়া মধ্যপাড়া গ্রামে ক্রিকেট ব্যাট নিয়ে দ্বন্দ্বে আহত হয় রাতুল মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ওসি আবুল খায়ের।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ঘটনার দিন রাতুল মিয়ার সাথে ক্রিকেট ব্যাট নিয়ে দ্বন্দ্ব হয় একই এলাকার সালেহীন নামে আরেক কিশোরের। এ সময় ব্যাট টানাটানি করার সময় রাতুলের মাথায় আঘাত লাগতে পারে।

ওই দিন স্থানীয়রা রাতুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে বুধবার (১৪ এপ্রিল) দিবাগত মধ্যরাতে রাতুল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তিনি আরও বলেন, স্থানীয়দের দাবি ব্যাটের আঘাতে রাতুলের মৃত্যু হয়েছে। তবে মরদেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি