1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ক্যান্সারে মারা যাওয়া অভিনেতার গোপন আত্মত্যাগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

ক্যান্সারে মারা যাওয়া অভিনেতার গোপন আত্মত্যাগ

রিপোর্টার


  • আপডেট :
    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০


  • বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : দীর্ঘ চার বছর ধরে অন্ত্রের ক্যান্সারের সঙ্গে লড়াই করে গেল আগস্টে পৃথিবী ছেড়ে চলে গেছেন ব্ল্যাক প্যান্থার তারকা চ্যাডউইক বোজম্যান। মার্ভেল সিরিজের ‘ব্ল্যাক প্যান্থার’ ছবির জন্য ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ছবিটি অস্কারে সেরা ছবির মনোনয়নও পেয়েছিল।
বিনয়ী ও চমৎকার ব্যক্তিত্বের অধিকারী হলিউডের এই অভিনেতার মৃত্যু শোক নামিয়েছে বিশ্ব চলচ্চিত্রাঙ্গনে। অনেকেই হলিউডে তার স্ট্যাচু নির্মাণের দাবি করছেন।
এদিকে বোজম্যানের সহ অভিনেত্রী সিয়েনা মিলার জানালেন এক নতুন তথ্য। ২০১৯ সালের ‘টুয়েন্টি ওয়ান ব্রিজ’ ছবিতে অভিনয় করেছিলেন বোজম্যান। সেখানে দারুণ এক আত্মত্যাগ করেছিলেন তিনি যা এতদিন গোপন ছিলো।
২৯ সেপ্টেম্বর এক সাক্ষাত্কারে মিলার জানান, বোজম্যান ‘টুয়েন্টি ওয়ান ব্রিজ’ ছবির সহ-প্রযোজক ছিলেন। অ্যাকশন থ্রিলারের উপর কেন্দ্র করে নির্মিত এই ছবিতে মিলারের বেতন বাড়ানোর জন্য নিজের বেতন কমিয়েছিলেন বোজম্যান।
সিনেমাটিতে একটি মৃত্যুর তদন্তকারী গোয়েন্দা জুটি হিসাবে অভিনয় করেছিলেন এই জুটি। সাক্ষাৎকারে মিলার আরও জানান, ‘বোসম্যান আমাকে দিয়েই সিনেমাটি করাতে চেয়েছিলেন। তিনি আমার কাজের অনুরাগী ছিলেন। যা সত্যিই রোমাঞ্চকর। এটা আমার অনেক বড় পাওয়াও।
তিনি যখন আমাকে সিনেমাটির জন্য প্রস্তাব দিলেন, তখন আমি সত্যিই কাজ করতে চাইনি। আমি এর আগে টানা কাজ করে যাচ্ছিলাম এবং ক্লান্ত হয়ে পড়েছিলাম। তবে এরপর বোজম্যানের কথা চিন্তা করে আমি সিনেমায় রাজি হয়ে যাই। কারণ তার সম্পর্কে আমি জানতাম। তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি