1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী কোরবানির বর্জ্য পড়ে থাকায় দুই সিটি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা, সরেজমিনে পরিদর্শনে প্রধানমন্ত্রী আদ-দ্বীনে শিশু মৃত্যু : অবহেলার অভিযোগ এনে মামলা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানায় সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ আদ-দ্বীনে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন : স্বাস্থ্য বিভাগ ঈদের আগমুহূর্তে মহাখালীতে যাত্রীর ঢল, অতিরিক্ত ভাড়া নিয়ে অভিযোগ গণপরিবহনগুলো বাড়তি ভাড়া আদায় করছে না : সেতুমন্ত্রী নর্দ্দায় বাস দুর্ঘটনা, ডিভাইডার ভেঙে বিপরীত লেনে উঠে নিহত ৪

কোরবানির বর্জ্য পড়ে থাকায় দুই সিটি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা, সরেজমিনে পরিদর্শনে প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২৬

ঈদুল আজহার পর রাজধানীর কিছু এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও পুরোনো আবর্জনা সময়মতো অপসারণ না হওয়ায় দুই সিটি করপোরেশনের দুই কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৯ মে) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণকালে তিনি এ নির্দেশনা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

জানা গেছে, হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রীন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্য এবং জমে থাকা ময়লার পরিস্থিতি পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। পরে সংশ্লিষ্ট দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

ব্যবস্থার মুখে পড়া কর্মকর্তারা হলেন—ঢাকা উত্তর সিটি করপোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপসচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)।

এদিন রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। উপপ্রেস সচিব জানান, তিনি নিজেই গাড়ি চালিয়ে নগরীর বিভিন্ন এলাকায় যান এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন।

পরিদর্শনের সময় তার গাড়িবহর গুলশান, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বাসাবো, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, নারিন্দা, গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, ধানমন্ডি, ফার্মগেট ও মহাখালীসহ বিভিন্ন এলাকা অতিক্রম করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদের পর দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করতে মাঠপর্যায়ে দায়িত্বশীলদের জবাবদিহিতা বাড়ানোর অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাজধানীতে পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন প্রশাসনের মধ্যে নতুন বার্তা হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি