1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

ঢাকার সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ এপ্রিল) রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোটাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, সাভারের বলিয়াপুর কোটাপাড়া বন্দে এলাকার মো. আমানুল্লাহ্ মীরের স্ত্রী মোছা. আমেনা মুনসুর (৫০) ও তার মেয়ে জান্নাত আক্তার (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৬ ফেব্রুয়ারি আসামি আমেনা মনসুর ও তার ছোট মেয়ে জান্নাত তার বাড়ির ছাদ থেকে প্রতিবেশী আবির হাসানের বাড়িতে একটি কোরআন শরীফ ছুড়ে ফেলেন। বিষয়টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এরপর আবির হাসান সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে, পুলিশি তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হলে রবিবার রাতে মা ও মেয়েকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোমবার দুপুরে মা ও মেয়েকে আদালতে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী জানান, কোরআন অবমাননার অভিযোগে মামলা দায়ের হওয়ায় মা এবং মেয়েকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি