1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক

কোনো শয়তান যেন না পালাতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর হাত থেকে কোনো ‘শয়তান’ যেন পালাতে না পারে। সন্ত্রাসী, নৈরাজ্য সৃষ্টিকারী ও অপরাধীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।

আজ মঙ্গলবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও আইন প্রয়োগ’ বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের বিশেষ অভিযান গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। এর আওতায় অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা হচ্ছে।

উপদেষ্টা আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকার দেশের জনগণের সম্পদ লুটপাট করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এসব অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ, র‍্যাব, সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো একযোগে কাজ করছে।’

তিনি আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘কোনো সন্ত্রাসী যেন জামিন না পায়, সে জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’

অনুষ্ঠানে আরও ছিলেন—আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি