1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

কোনো দল নিষিদ্ধের পক্ষে নই: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল জানান, বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তাদের রাজনীতি করার অধিকার আছে। সেইসাথে বিএনপির দখলদারিত্ব নিয়ে জামায়াত আমিরের অভিযোগের পালটা জবাবও দেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না। সে যে দলই হোক। আমার সংবিধান, গণতন্ত্রের মূল লক্ষ্যই হচ্ছে যে কোনো ব্যক্তির অধিকার আছে সংগঠন করার। কিন্তু সেটা স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে থাকতে হবে।’

দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা না হলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকারের সাথে অন্তর্বর্তী সরকারের অতিদ্রুত আলোচনা প্রয়োজন, এটা আমরা জোর দিয়ে বলেছি। আবারো আজকে বললাম। অত্যন্ত দ্রুত আলোচনা হওয়া দরকার। নাহলে অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়। আর সবকিছু তো আর পাবলিকলি হয় না। অনেক সময় আলোচনার মাধ্যমেও অনেক কিছু বেড়িয়ে আসে।’

অন্যদিকে, আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন দাবি করেন, সরকারি পদে থাকা আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্রুত অপসারণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি