1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

কোটি টাকার ভারতীয় পণ্যসহ ১৮ চোরাকারবারি আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ ১৮ চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

বুধবার (২১ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ র‌্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত।

আটকরা হলেন, হারেস (৪৭), রাজু (৩২), মো. সাব্বির (২০), নজরুল ইসলাম (৪০), মাহফুজুর রহমান (৪০), কামরুল ইসলাম (২২), রুবেল (৩৪), সুমন মীর (৩২), আকরাম (২০), মিরাজ (৩০), মমিন (৩২), ইমরান (২৫), রাজু মিয়া (৩০), সোলাইমান কবির (৪০), চিত্তরঞ্জন দে (৫১), মো. মতিন (৩৬), খায়রুল ইসলাম (২০) ও আনোয়ার হোসেন (৩০)।

এর আগে বুধবার ভোরে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার বেলতলী এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

লে. কর্নেল আবু নাঈম মো. তালাত আরও বলেন, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ গৌরিপুর উপজেলার বেলতলী এলাকায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য বহনকারী ৬ টি ট্রাক ও কার্ভাডভ্যানসহ ১৮ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় এক হাজার থ্রি-পিচ, ২৫০ লেহেঙ্গা, ১২ হাজার কেজি জিরা, ৩৫০ পিস শাড়ী, তিন হাজার ২০০ পিস সাবান, ২০ হাজার পিস মেহেদী, চার হাজার পিস চকলেট ও সাত হাজার পিস ক্রিম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন পণ্যগুলো অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি