1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৭ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী সুষ্ঠু হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে, হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’

কোটা আন্দোলনকারীরা সড়ক অবরোধ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

ডিএমপির অতিরিক্ত কমিশনার কে এইচ মাহিদ উদ্দিন বলেছেন, হাইকোর্টের আদেশের ওপর সুপ্রিম কোর্ট স্থিতাবস্থা দেওয়ার পর কোটা আন্দোলনের আর কোনো যৌক্তিকতা নেই। কাজেই কোটা আন্দোলনকারীরা সড়ক অবরোধ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে পুলিশ ব্যবস্থা নেবে কি না—এমন প্রশ্নের জবাবে আজ ‍বৃহস্পতিবার তিনি বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ শুধু তাদের (শিক্ষার্থীদের) জন্য নয়, নগরবাসীর কাছেও আমাদের দায়বদ্ধতা রয়েছে।’

আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ না করার আহ্বান জানান তিনি।

ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ‘তারা গত ১০ দিন ধরে রাস্তায় ছিল। আমরা তাদের সমস্যাগুলো বিবেচনা করেছি। কিন্তু তারা যদি এখন আমাদের আহ্বান না মানেন, তাহলে সেটা হবে অপরাধ।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের প্রতি আমাদের সহানুভূতি ও ভালোবাসা আছে। তবে উচ্চ আদালতের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। জনগণের দুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো কর্মসূচি না দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি।’

‘আমি মনে করি, সুপ্রিম কোর্টের সর্বশেষ আদেশ শিক্ষার্থীদের পক্ষে,’ বলে মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি