1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাত, ঘিরে রেখেছে র‍্যাব-পুলিশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে একদল ডাকাত হানা দিয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ২টার দিকে ডাকাতদল হানা দেয়। ব্যাংকটি ঘিরে রেখেছে র‍্যাব-পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুয়িদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন।

তিনি বলেন, ‘ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।’

ব্যাংকের কর্মী, পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ডাকাতরা দুপুর ২টার দিকে ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির বিষয়ে জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন।

ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল বলেন, ঘটনার সময় তিনি ব্যাংকে ছিলেন না। তাদের সঙ্গে আমরা সমঝোতা করার চেষ্টা করছি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি