1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

কেবিনেট বৈঠক শুরু: বন্যা পরিস্থিতি মোকাবিলাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলাসহ বেশ কিছু সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা‌।‌

বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১১টার কিছুক্ষণ পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। ‌

বৈঠকে দেশের বন্যা পরিস্থিতি, পদোন্নতি বঞ্চিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনসহ বেশ কিছু আলোচনা হতে পারে। এছাড়া প্রথম দ্বিপাক্ষিক সফরে থাইল্যান্ডে যাবেন প্রধান উপদেষ্টা। এই বিষয়টি ক্যাবিনেটে আলোচনা হতে পারে।

গত ১৬ আগস্ট নতুন চারজন উপদেষ্টার শপথ নেওয়ার পর এটিই প্রথম কেবিনেট বৈঠক। যদিও‌ ওই দিন বিকেলে বঙ্গভবনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টারা বৈঠক করেন।

১৬ আগস্ট বিকেল সোয়া ৪টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের নতুন চার উপদেষ্টা শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। চারজনসহ উপদেষ্টা পরিষদে বর্তমান সদস্য ২১ জন।‌

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি