1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শতভাগ জিপিএ-৫ পাওয়া নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি ফজরের নামাজে সেজদায় গিয়ে আর উঠলেন না ইমাম শ্যামল দত্ত-মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ ময়মনসিংহে রাবির ভর্তি পরীক্ষার কেন্দ্র, স্বস্তিতে চার জেলার ৪০ হাজার শিক্ষার্থী সৌর বিদ্যুতে রিচার্জ না করলে ব্যাটারিচালিত রিকশার রেজিস্ট্রেশন নয় বাড়ির দেয়াল ভেঙে বের হলো ১২৭ কোটি টাকার স্বর্ণ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

কেন্দ্র দখলের অভিযোগ, মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র দখল ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হককে প্রধান আসামি করে একাধিক মামলা করার ঘোষণা দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আজ রোববার সকালে রাজধানীর ধানমন্ডির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

এসময় ববি হাজ্জাজ অভিযোগ করেন, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক নিজে দাঁড়িয়ে থেকে হামলার নির্দেশ দিয়েছেন। এসব হামলায় শতাধিক নেতাকর্মীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে এবং এখনো বেশ কয়েকজন ভর্তি আছেন।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হওয়ার আগে অনেক চড়াই–উতরাই পেরিয়ে আসতে হয়েছে। প্রতিপক্ষ কেন্দ্র দখলের চেষ্টা করেছে। এই হামলাকে আমরা আইন ছাড়া ছেড়ে দেব না। প্রত্যেক আহত কর্মীর বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তবে প্রতিমন্ত্রীর এসব অভিযোগ অস্বীকার করেছেন মামুনুল হক।

এ বিষয়ে জানতে চাইলে দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘তারা আমাদের মেরেও জিতেছে, এখন কান্নাকাটি করেও জিততে চাচ্ছে। ভোটের দিন তাদের সঙ্গে তেমন কোনো সংঘাত হয়নি। একটি কেন্দ্রে যাওয়ার পর তারা আমার ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। তখন পুলিশ তাদের বাধা দেয়। পরে আর্মি এসে উভয়পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে দেয়।’

মামুনুল হক আরও বলেন, ‘সেদিন যেখানেই কিছুটা হট্টগোল বা উত্তেজনা সৃষ্টি হয়েছে, পুলিশ ও আর্মি ছত্রভঙ্গ করে দিয়েছে। যারাই যেখানে আহত হয়েছেন সব আর্মি ও পুলিশের আঘাতে। এইভাবে ফ্যাসিবাদী আমলের কায়দায় আঘাত করে, ভোট চুরি-ইঞ্জিনিয়ারিং করে আমাদের বিজয় ছিনতাই করার পর এখন আবার মামলা দিয়ে হয়রানি করার মানে স্থিতিশীল পরিবেশের মধ্যে আগুনে ঘি ঢালা। এর দায়ভার তাকেই বহন করতে হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি