1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

কেন্দুয়ায় মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ জুন, ২০২১

নেত্রকোনার কেন্দুয়ায় হাফিজ উদ্দিন (৫৫) নামের এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ জুন) দুপুরে গড়াডোবা আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ের পেছনে খালের পাড় থেকে পুলিশ মরদেহ উদ্ধারে করে।

নিহত হাফিজ উপজেলার গড়াডোবা ইউনিয়নের চন্দলাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ জুন) বিকেলে হাফিজ উদ্দিন গড়াডোবা বাজারে মাছ বিক্রি করতে যান। এরপর তিনি বাড়িতে ফিরেননি। বুধবার সকাল ৯টার দিকে গড়াডোবা আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ের পেছনে খালের পাড়ে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ দুপুরে মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, এ ঘটনায় মৃতের ছোট ভাই হারিছ উদ্দিন মামলা করেছেন। হাফিজ উদ্দিন কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানতে পেরেছি। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি