1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা পুলিশে বড় রদবদল: ৫ অতিরিক্ত ডিআইজিসহ ৮ কর্মকর্তা বদলি ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, শ্রমিক আহত ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা

কেন্দুয়ায় ভিমরুলের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ জুলাই, ২০২১

নেত্রকোনার কেন্দুয়ায় ভিমরুলের কামড়ে আবিদ হাসান (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গ্রামের লিটন মিয়ার ছেলে আবিদ। তাদের বাড়ির সামনের একটি জাম গাছে ভিমরুল বাসা (চাক) বাঁধে। শনিবার বিকেল ৩টার দিকে আবিদ ওই বাসাটিকে মৌমাছির চাক ভেবে গাছে ওঠে। একপর্যায়ে ভিমরুলের বাসাটিতে সে লাঠি দিয়ে আঘাত করে। এতে অসংখ্য ভিমরুল তাকে আক্রমণ করলে সে গাছ থেকে নেমে পুকুরে ঝাঁপ দেয়। সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সে মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য একই গ্রামের বাসিন্দা শামসুল হুদা মেনু জানান, ভিমরুলের আক্রমণে আবিদের মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি