1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

কেন্দুয়ায় প্রতিপক্ষের কিল-ঘুষি-লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

নেত্রকোনার কেন্দুয়ায় ধান শুকানোর জের ধরে প্রতিপক্ষের কিল-ঘুষি ও লাঠির আঘাতে আবুল কাশেম খাঁ (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই গ্রামের (পেছনের দক্ষিণপাড়া) আবুল কাশেম খাঁর মেয়ে নাজমা বেগম ও স্কুলপড়ুয়া নাতি নাজমুল হাসান বাড়ির পেছনে ধান শুকানোর উঠানে (খলা) ধান শুকাতে যান। এতে কাশেমের চাচাতো ভাই সাদেক খাঁ ও তার ছেলে মনির খাঁসহ অন্যরা বাধা দেন এবং তাদের মারধর করেন। একপর্যায়ে কাশেম খাঁ এগিয়ে গেলে সাদেক খাঁ, মনির খাঁ এবং ভাতিজা সম্পর্কীয় দিদার খাঁসহ অন্যরা কাশেম খাঁকে কিল-ঘুষি মারেন। এ ছাড়া তাকে লাঠি দিয়েও আঘাত করা হয়। মারধরে আশঙ্কাজনক অবস্থায় কাশেম খাঁকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ১০টার দিকে হাসপাতাল থেকে লাশটি থানায় নিয়ে আসা হয়।

খবর পেয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ও পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের ছোট ভাই দেলোয়ার জাহান খাঁ জানান, সম্পূর্ণ অন্যায়ভাবে আমার ভাইকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমরা দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ব্যাপারে দুপুর ২টার দিকে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, ময়নাতদন্তের জন্য লাশটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি