1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

কেন্দুয়ায় পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিতে তৎপর প্রশাসন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধ শিথিলের পর নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বৃহস্পতিবার থেকে কোরবানির পশুর হাট বসছে। এমন পরিস্থিতিতে কোরবানির পশুর হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরা কার্যক্রম তদারকি এবং অনুমোদনহীন পশুর হাটের বিরুদ্ধে অভিযানে নেমেছেন স্থানীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.খবিরুল আহসান। আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মাস্কা ও রোয়াইলবাড়ি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন তিনি।

অভিযানের অংশ হিসেবে তিনি প্রথমে উপজেলার মাস্কা বাজারের কোরবানির পশুর হাট পরিদর্শনে যান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.খবিরুল আহসান ওই হাট ঘুরে দেখার পাশাপাশি বাজার-সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। এছাড়াও পশুর হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরা নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি মেনে বাজার পরিচালনা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। অন্যতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করে দেওয়া হয়। এরপর প্রশাসনের অনুমতি ছাড়াই কোরাবানির পশুর হাটের আয়োজন করার খবর পেয়ে তিনি ছুটে যান উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের রোয়াইলবাড়ি বাজারে। সেখানে অভিযোগের সত্যতা পেয়ে পশুর ওই অবৈধ হাটের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।

মো.খবিরুল আহসান জানান, কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরানো নিশ্চিত করার পাশাপাশি অনুমোদনহীন কোরবানির পশুর হাটের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, চলমান বিধি-নিষেধের পর কোরাবানির প্রথম পশুর হাটের আয়োজন উপলক্ষে উপজেলার মাস্কা বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরিয়ে দেওয়ার পাশাপাশি তাদের মাঝে বিনামূল্যে মাস্কও বিতরণ করা হয়। মাস্কা বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে চলা-সংক্রান্ত জনসচেতনতামুলক এ কাজে সহায়তা করেন মাস্কা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহুরুল আলম ভূঁইয়া স্বপন, আবদুস সালাম বাঙালী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল বারী বকুল, স্কুলশিক্ষক হেলালউদ্দিন ও ইজারাদার ইকবাল খন্দকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি