1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

কৃষকের ধান কেটে দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ মে, ২০২১

নেত্রকোনার বারহাট্টা উপজেলার কলাভাঙ্গা বিলে (শনির হাওর) কৃষক মোহাম্মদ রুহুল আমিন নূরুলের ১২০ শতাংশ জমির বোরো ধান পেকেছে। কিন্তু করোনা পরিস্থিতিতে শ্রমিক সঙ্কট পড়ায় চিন্তিত হয়ে পড়েন তিনি।

বিষয়টি জানতে পেরে রোববার (২ মে) সকালে তার ধান কেটে দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। এ সময় তার সঙ্গে ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতাকর্মীরা।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, ‘এই করোনা মহামারির মধ্যে কৃষকের পাশে থেকে ধান কেটে গোলায় তুলে দেয়ার মাধ্যমে কৃষক লীগ প্রমাণ করেছে প্রকৃতপক্ষেই কৃষকদের সংগঠন। কৃষিবিদ সমীর চন্দ ও অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির নেতৃত্বে বাংলাদেশ কৃষকলীগ আজ সবার জন্য মডেল সংগঠন হিসেবে উপনীত হয়েছে।’

এসময় কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, ‘বাংলাদেশ কৃষক লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের কৃষকের কল্যাণে বাংলাদেশ কৃষকলীগ প্রতিষ্ঠা করেছিলেন। তাই কৃষক লীগের নেতৃবৃন্দের অনেক দায়িত্ব এবং প্রতিটি নেতাকর্মীরা তাদের দায়িত্বের ব্যাপারে সজাগ।’

তিনি কৃষক সমাজকে ধান কাটাসহ যেকোনো সমস্যায় সহযোগিতার জন্য নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেন। কৃষকের সব বিপদে-আপদে বাংলাদেশ কৃষক লীগ পাশে থাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বলেন, কৃষকের এক ইঞ্চি পাকা ধান মাঠে থাকতে কৃষক লীগের নেতাকর্মীরা ঘরে ফিরবে না। নেতাকর্মীরা পুরো বোরো মৌসুম জুড়ে কৃষকের ধান কেটে গোলায় তুলে দিবে ইনশাআল্লাহ।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- কৃষক লীগের সহ-সভাপতি আকবর আলী চৌধুরী, কৃষিবিদ ড. নজরুল ইসলাম চৌধুরী, মাকসুদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, নূরে আলম সিদ্দিকী হক, দফতর সম্পাদক রেজাউল করিম রেজা, ক্ষেত মজুর বিষয়ক সম্পাদক ইসহাক আলী সরকার, সহ-দফতর সম্পাদক সৈয়দ শওকত হোসেন সানু, জাতীয় কমিটির সদস্য মিলটন কুমার বসাক, আহমেদ সারওয়ার বিপ্লব, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম সোহেল, বারহাট্টা উপজেলা কৃষক লীগের সভাপতি টুকুর জোয়ার্দারসহ নেত্রকোনা জেলা ও বারহাট্টা উপজেলা কৃষকলীগের স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি