1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

কৃষককে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরাল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কামাল আকন্দ নামের এক কৃষককে (৫০) বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

অভিযোগ উঠেছে, ওই কৃষককে ডেকে এনে প্রকাশ্যে এ নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর ছোটভাই মো. হক মিয়া (৪৭) বাদী হয়ে রোববার (১৯ সেপ্টেম্বর) দুর্গাপুর থানায় একটি অভিযোগ দেন।

কামাল আকান্দ উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামের মৃত লতিফ আকন্দের ছেলে। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে চিকিৎসাধীন।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন-একই ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামের মৃত আছর আলী ফকিরের ছয় ছেলে হামিদ ফকির (৬৫), করিম ফকির (৬০), কুদ্দুছ ফকির (৫৭), রহমান ফকির (৫৪), ছোবাহান ফকির (৫০), ছিদ্দিক ফকির (৪৭) এবং তাদের সন্তানসহ ১৫ জন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে শুকনাকুড়ি পেট্রল পাম্প ও নিরিবিলি হোটেলের সামনে কামাল আকন্দকে প্রকাশ্য মারধরের ঘটনা ঘটে।

ভুক্তভোগীর ভাতিজা মাসুদ আকন্দ বলেন, অভিযুক্তরা আমাদের জমি দখল করে রাখায় চাচা কামাল আকন্দ মামলা করেন। বৃহস্পতিবার বিকেলে তিনি দুর্গাপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথের মধ্যে মঞ্জুরুল হক ফোন দিয়ে নিরিবিল হোটেলের সামনে আসতে বলেন। সেখানে গেলে অভিযুক্তরা তাকে মারধর করেন। ব্যাপক মারধরে চাচা মাটিতে লুটিয়ে পড়েন।

কামাল আকন্দ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগে ভর্তি আছেন। তার কোমর থেকে নিচের অংশ অবশ হয়ে গেছে। তার অবস্থা সঙ্কটাপন্ন বলে জানান ভুক্তভোগীর ভাতিজা।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনুর এ আলম বলেন, এ ঘটনায় দেওয়া অভিযোগটি মামলা হিসেবে রেকর্ডভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি