1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

কুষ্টিয়ায় বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

কুষ্টিয়ায় বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় বিষাক্ত মদপান করে তিন যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এরা হলেন খোকসা উপজেলার কালিবাড়ি বাজারের ভবেশ ঘোষের ছেলে রিপন কুমার ঘোষ (৩২), মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের মৃত দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস (৩৫) ও সদর উপজেলার বড় আইলচারা গ্রামের তপন বিশ্বাসের ছেলে অনিক বিশ্বাস (২১)।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, দুর্গাপূজার আনন্দ-উৎসবে মদপান করে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাত ১২টা থেকে সাড়ে ৪টার মধ্যে তারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে চিকিসাধীন অবস্থায় একে একে তিন যুবকেরই মৃত্যু হয়।

তবে হাসপাতালে অবস্থানরত মৃতদের স্বজনরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যুর বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি