1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ ডিসেম্বর) রাতের কোনো এক সময় কুষ্টিয়া পৌরসভার ৫ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখমণ্ডল ও বাম হাতের অংশবিশেষ ভেঙে ফেলে তারা। শনিবার (৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নজরে এলে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বর ও থানা মোড়ে আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করেন। পৌরসভা কর্তৃপক্ষ জানায়, একই বেদিতে বঙ্গবন্ধুর ৩ ধরনের ৩টি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এছাড়া, এই বেদিতে জাতীয় ৪ নেতার ভাস্কর্যও নির্মাণ করা হবে। এরই মধ্যে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য স্থাপনের কাজ প্রায় শেষের দিকে। গত রাতে দুর্বৃত্তরা ওই ভাস্কর্যটি ভেঙে ফেলেছে। কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি