1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

কুয়াকাটায় গোসলে নামার ৭ দিন পর খোঁজ মিললো চেন্নাইয়ে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ফিরোজ শিকদারের (২৭) সন্ধান মিলেছে।

নিখোঁজের সাত দিন পর শনিবার (৪ জুন) দুপুরে ভারতের চেন্নাই প্রদেশ থেকে স্বজনদের কাছে ফোন করেছেন তিনি। ফিরোজ শিকদারের বড় ভাই মাসুম শিকদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‌‘গত ২৭ মে দুপুরে বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতে নামার পর থেকে ফিরোজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে আমাকে ফোন করে জানায়, সৈকতে নামার পর স্রোতের তোড়ে গভীর সমুদ্রে ভেসে যায়। কিছুক্ষণ পরে একটি কলাগাছ দেখতে পেয়ে সেটাকে আঁকড়ে ধরে। কলাগাছে ২৪ ঘণ্টা ভাসার পর ভারতের জেলেরা তাকে উদ্ধার করে চেন্নাই প্রদেশে নিয়ে যায়। বর্তমানে সে চেন্নাই প্রশাসনের হেফাজতে রয়েছে।’

এ বিষয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, ‘পর্যটক ফিরোজের ভাই বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা খোঁজ-খবর নিচ্ছি।’

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৬ মে) রাতে গলাচিপার আমখোলা থেকে ফিরোজ সিকদারসহ তার সাত বন্ধু কুয়াকাটায় বেড়াতে যান। সেখানে হোটেল রয়েল প্যালেসে ওঠেন তারা।

শুক্রবার (২৭ মে) দুপুরে সৈকতের জিরো পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হন ফিরোজ সিকদার। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের ডুবুরিদলসহ কুয়াকাটা টুরিস্ট পুলিশ তাকে উদ্ধারের সৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি