1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর গ্রামে প্রকৃত অর্থে লোডশেডিং নেই: বিদ্যুৎমন্ত্রী কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, কিশোর অপরাধ প্রতিরোধে উদ্যোগ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী বিজেপির জয় ‘অনৈতিক’ দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের সীমান্তে অনুপ্রবেশের শঙ্কা, সর্বোচ্চ সতর্কতায় বিজিবি শাপলা চত্বর ঘটনা: নিরপেক্ষ তদন্ত কমিশন চাইলেন জামায়াত আমির আইনি জট কাটিয়ে সংরক্ষিত নারী আসনে জয়ী নুসরাত, গেজেট প্রকাশ কুড়িগ্রামে মৌমাছির ঝাঁকে আহত ৩ জামায়াতকর্মী হাম ও উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু

কুড়িগ্রামে মৌমাছির ঝাঁকে আহত ৩ জামায়াতকর্মী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে হঠাৎ মৌমাছির ঝাঁকের আক্রমণে তিনজন জামায়াতের নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার (৪ মে) বিকেলে উপজেলার বজরা ইউনিয়নের বীরহিম গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—বজরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সামিউল ইসলাম (৩৫), ওলামা বিভাগের সভাপতি ফিরোজ হোসেন (৩৭) এবং কর্মী তোজাম্মেল মিয়া (৪৭)। তারা সবাই মধ্য বজরা গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেলে দলীয় একটি কর্মসূচিতে যোগ দিতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় রব্বানি মিয়ার বাড়ির সামনে পৌঁছালে মৌমাছির একটি ঝাঁক হঠাৎ তাদের ওপর হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে তারা পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা আগুন জ্বালিয়ে মৌমাছি তাড়ানোর চেষ্টা করে এবং পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়।

আহতদের মধ্যে দুজনকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত তোজাম্মেল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানান, তার শরীরে প্রায় ৪০টির মতো ভিমরুলের হুলের আঘাত রয়েছে।

অন্যদিকে, সামিউল ইসলামকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং ফিরোজ হোসেন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি