1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী

কুকুরছানা হত্যা মামলায় সেই নিশির জামিন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা বস্তাবন্দি করে পানিতে ফেলে হত্যা মামলায় কারাগারে থাকা নিশি আক্তারের (৩৮) জামিন দিয়েছেন আদালত। রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পাবনা ম্যাজিস্ট্রেট কোর্টের আমলি আদালত ২-এর ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ৫ হাজার টাকা বন্ডে তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে গত বুধবার বিকেলে তার জামিন নামঞ্জুর করে দুই বছরের বাচ্চাসহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত।

নিশির স্বামী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন বলেন, আমার ছোট ছেলের বয়স দুই বছর।

মায়ের সঙ্গে তাকেও কারাগারে থাকতে হয়েছে। আমরা আগেই জামিন আবেদন করেছিলাম। কিন্তু শুনানি হয়নি। আজ শুনানি শেষে জামিন হয়েছে।

সম্প্রতি ঈশ্বরদী উপজেলার ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমানের সরকারি বাসার আঙিনায় ৮টি ছানার জন্ম দেয় মা কুকুরটি। গত ১ ডিসেম্বর সকালে কুকুরটিকে পরিষদ চত্বরে ছোটাছুটি করতে ও কাঁদতে দেখা যায়। একপর্যায়ে একটি পুকুর থেকে ওই ছানাগুলো মৃত উদ্ধার করা হয়। এ ঘটনায় উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমানের স্ত্রী নিশি রহমানের বিরুদ্ধে ছানাগুলো হত্যার অভিযোগ ওঠে।

পরে ২ ডিসেম্বর রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশি রহমানকে আসামি করে থানায় মামলা করেন। ওই রাতেই গ্রেপ্তার হন নিশি। পরদিন বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি