1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

কী থাকছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে?

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি। রোববার (২৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে সারজিস আলম বলেন, আমরা বিপ্লবের একটি মাত্র ধাপ পার করেছি। বিগত ১৬ বছরে জনগণ অনেক অন্যায়-অত্যাচার সহ্য করেছে। এজন্যই মানুষ রাজপথে নেমেছিল। দেশের মানুষের আশা-আকাঙ্খাগুলো লিপিবদ্ধ থাকা উচিত। সেই দলিল আগের সিস্টেমকে বাতিল ঘোষণা করবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র রাজনৈতিক দলগুলোর মত নিয়ে সংশোধন বা পরিমার্জন করা হচ্ছে। এ সময় ঘোষণাপত্রটি আরও আগেই দেয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ বলেন, ২০১৮ সালের কোটা ও সড়ক আন্দোলন শেখ হাসিনার ভীত নাড়িয়ে দেয়। চব্বিশের আন্দোলন সেখানে শেষ পেরেক মারে। একাত্তরে বিপ্লব বেহাত হয়েছে উল্লেখ করে বলেন, চব্বিশেরটা তেমন হতে দেয়া হবে না।

এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, ষড়যন্ত্রকারীরা বিদেশে বসে প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। তারা অভ্যুত্থানের বৈধতাকে প্রশ্ন করছে। তাই একটি লিগ্যাল ডকুমেন্ট থাকা উচিত। এই ঘোষণাপত্র কোনো দলের নয়। এতে গণমানুষের আশা-আকাঙ্খার ইশতেহার ঘোষিত হবে। মানুষ যে মুজিববাদী চেতনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তার স্বীকৃতি দেয়া হবে।

বাহাত্তরের সংবিধানকে মুজিববাদি উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে। পাশাপাশি আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার কথাও বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি