1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

কিশোরীর হাত-মুখ বেঁধে প্রতিবেশীর ধর্ষণ!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ মে, ২০২১

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক মাদরাসা ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে বিল্লাল মিয়া (২৫) নামের প্রতিবেশীর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পূর্ব ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওইদিন দুপুরের দিকে ভুক্তভোগী ছাত্রীকে নিয়ে তার বাবা প্রথমে ইউএনওকে বিষয়টি জানান। পরে ইউএনও থানার ওসিকে জানালে ছাত্রীকে থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ।

অভিযুক্ত বিল্লাল মিয়া উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের সাইকুল মিয়ার ছেলে।

ছাত্রীর বাবা জানান, সকালে তার মেয়ে টয়লেট থেকে বের হলে বিল্লাল তাকে মুখ চেপে তার ঘরে নিয়ে যায়। সেখানে ঘরের দরজা বন্ধ করে মুখ ও হাত বেঁধে ধর্ষণ করে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, ভুক্তভোগী ছাত্রী পুলিশ হেফাজতে রয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশি অভিযান চলছে। ছাত্রীর বাবার অভিযোগ পাওয়ার পর মামলা করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি