1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

কিশোরগঞ্জ মামিকে হত্যা, নেপথ্যে পরকীয়া!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২

কিশোরগঞ্জ শহরের হারুয়া কলেজ মোড় এলাকায় রোখসানা (৩৫) নামের এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। ব্যক্তিগত কলহের জেরে ভাগ্নে মামুন মিয়া (৩৫) এ হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ভাগ্নে মামুনকে ছুরিসহ আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রোখসানা চায়ের দোকানদার তাইজুল ইসলামের স্ত্রী এবং আতকাপাড়া গ্রামের রশিদ আকন্দের মেয়ে। তিন সন্তানের জননী তিনি। ঘটনার সময় রোখসানা একা ঘরে ছিলেন বলে জানা গেছে। আটক মামুন একই এলাকার সোহরাব উদ্দিনের ছেলে এবং নিহতের স্বামী তাইজুলের আপন ভাগ্নে।

পুলিশের একটি সূত্র ও এলাকাবাসী জানিয়েছে, রোখসানার সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল মামুনের। বিষয়টি এলাকাবাসী অনেকেই জানত। বেশ কিছুদিন ধরে তাদের সম্পর্কের অবনতি হয়। এর জের ধরে মামুন তাকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা তাদের।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন বলেন, ‘ঘটনার কারণ সম্পর্কে নানা ধরনের কথা পাওয়া গেছে। সবগুলো বিষয় আমলে নিয়ে তদন্ত শুরু হয়েছে। তা ছাড়া আটক মামুনকে জিজ্ঞাসাবাদ করা হবে। তখন হয়তো ঘটনার সব কিছু জানা যাবে। ’

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেললে অভিযুক্ত মামুন পালাতে পারেনি। তাকে ছুরিসহ আটক করা হয়েছে। ওই ছুরি দিয়েই সে তার মামিকে জবাই করে হত্যা করে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে মামলার প্রস্তুতিও চলছে। ’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি