1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: খাল খনন উদ্বোধন, হাসপাতালের ভিত্তিপ্রস্তর ও জনসভা ঢাবির অপরাজেয় বাংলায় বজ্রাঘাতে ২ শিক্ষার্থী আহত শিক্ষার্থী মিমোর আত্মহননের ঘটনায় ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার ৫ মে থেকে বাজারে পাওয়া যাবে সাতক্ষীরার আম সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুট-ফোনে মিলল গুরুত্বপূর্ণ সূত্র একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিলো সরকার হুইলচেয়ারে ট্রাইব্যুনালে এসে দীপু মনির সঙ্গে দেখা করলেন স্বামী

কিশোরগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত, ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

কিশোরগঞ্জের গচিহাটা রেলস্টেশনের পয়েন্টে আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর শনিবার (২৫ নভেম্বর) বিকাল ৪টা ২০মিনিটের দিকে গচিহাটা রেলস্টেশনে ট্রেনটি ঢুকার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

তবে এতে কোন হতাহতের খবর পাওয়া না গেলেও ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

কিশোরগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটির গচিহাটা স্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং হওয়ার কথা ছিলো। কিন্তু ক্রসিং এর জন্য পয়েন্টে লাইন পরিবর্তনের সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুইটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

এতে বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনেই কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রয়ে যায়। ফলে গচিহাটা স্টেশন বিজয় এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। এ পরিস্থিতিতে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

উদ্ধারকারী ট্রেনের জন্য বার্তা পাঠানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে ইঞ্জিন ও বগিগুলো লাইনে ওঠানোর পর পুনরায় ট্রেন চলাচল শুরু হবে বলেও স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি