1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

কিশোরগঞ্জে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ মার্চ, ২০২২

কিশোরগঞ্জের পুলেরঘাট এলাকা থেকে ৯ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার বেলা পৌনে ৩টার দিকে অভিযানটি পরিচালনা করে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি সদর উপজেলার পুলেরঘাট এলাকায় অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা ও দু’টি মোবাইল ফোনসহ দুজনকে গ্রেফতার করে। তারা হলেন- ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সিদলা ইউনিয়নের হাসনপুর গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে মামুন মিয়া (৪২) ও একই গ্রামের মৃত ইসমাইলের ছেলে বকুল মিয়া (৩৮)।

র‌্যাবের কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান গ্রেফতার দুজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দিয়ে তাদের পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি