1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

কিশোরগঞ্জে ৫৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ মার্চ, ২০২১

কিশোরগঞ্জে প্রাইভেট কারে করে মাদক পাচারের সময় র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রাইভেট কার ও ৫৯০ পিস ইয়াবাসহ মো. বাবুল মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

শনিবার (৬ মার্চ) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্প মারিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেট কার ও ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. বাবুল মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ধলাপাতা গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম শনিবার (৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্প মারিয়া এলাকায় অভিযান চালায়।

অভিযানে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি প্রাইভেট কার ও ৫৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. বাবুল মিয়াকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি