1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

কিশোরগঞ্জে ২৮৫ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

কিশোরগঞ্জে র‌্যাবের অভিযানে ২৮৫ পিস ইয়াবাসহ সালমা বেগম (৩০) নামে একজন গ্রেফতার হয়েছেন। তিনি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোণা ইউনিয়নের চেংজনা গ্রামের আব্দুল মোন্নাফের স্ত্রী।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার বেলা ১২টার দিকে শহরের ‍পশ্চিম তারাপাশা এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৪ সিপিসি-২’র একটি দল। এসময় সালমাকে ২৮৫ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়।

র‌্যাবের কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বি.এন.এম. শোভন খান সালমাকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাকে কিশোরগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি