1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

কিশোরগঞ্জে ২৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

কিশোরগঞ্জের ভৈরব থেকে গাঁজা ও প্রাইভেটকারসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন গাজীপুর জেলা সদরের মির্জাপুর গ্রামের লাবু মিয়ার ছেলে মান্নান (২৮) ও জোলারপাড় নতুন বাজার এলাকার আবুল হোসেনের ছেলে রেজাউল করিম (২৬)।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার সকাল সোয়া ৭টার দিকে ভৈরবের সিলেট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের একটি দল। এসময় একটি ২৭ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫০০ টাকাসহ দুই জনকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি