1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জে ২৪ ঘন্টায় ২৪ জনের করোনা শনাক্ত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ মার্চ, ২০২১

কিশোরগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৪ জনের কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। করোনা শনাক্ত হওয়ার ধারাবাহিক এই উর্ধ্বগতি যেন ভয়ঙ্কর রূপে আবারও করোনা সংক্রমণের বার্তা দিচ্ছে।

সর্বশেষ মঙ্গলবার (১৬ মার্চ) রাতে প্রকাশিত ফলাফলে জেলার ১৩টি উপজেলার মধ্যে ৭টিতে করোনা শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হওয়া মোট ২৪ জনের মধ্যে কটিয়াদী উপজেলায় সর্বোচ্চ ৭ জন, ভৈরব উপজেলায় ৫ জন, কিশোরগঞ্জ সদর, কুলিয়ারচর ও বাজিতপুর উপজেলায় ৩ জন করে মোট ৯ জন, তাড়াইল উপজেলায় ২ জন এবং পাকুন্দিয়া উপজেলায় বাকি ১ জন শনাক্ত হয়েছেন।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে মোট ৯৩ জনের নমুনা পরীক্ষায় এই ২৪ জনের পজেটিভ এসেছে। এই ২৪ ঘন্টায় জেলায় মোট ৪ জন করোনা ভাইরাস মুক্ত হয়ে সুস্থ হয়েছেন।

এর ফলে জেলায় বর্তমানে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে ৭৪ হয়েছে। তাদের মধ্যে ৩৫ জনই ভৈরব উপজেলার। বাকি ৩৯ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১৩ জন, কটিয়াদী উপজেলায় ৭ জন, কুলিয়ারচর উপজেলায় ৬ জন, পাকুন্দিয়া উপজেলায় ৪ জন এবং তাড়াইল, অষ্টগ্রাম ও বাজিতপুর এই তিন উপজেলায় ৩ জন করে মোট ৯ জন আক্রান্ত ব্যক্তি রয়েছেন।

এদিকে গত ৭ ফেব্রুয়ারি ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হওয়ার পর থেকে মঙ্গলবার (১৬ মার্চ) পর্যন্ত জেলায় মোট ৮৯ হাজার ৯৭১ জন রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ৫৫ হাজার ২৪১ জন টিকা নিয়েছেন।

এর মধ্যে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৩৩২ জন রেজিস্ট্রেশন করেছেন এবং ১ হাজার ১১৪ জন টিকা নিয়েছেন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, জেলায় এখন পর্যন্ত মোট ৩ হাজার ৬৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫২৭ জন। এছাড়া এই সময়ে ৬৬ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি