1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ শোভাযাত্রা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কিশোরগঞ্জে আনন্দ শোভাযাত্রা করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংগঠনের পতাকা, সুসজ্জিত ব্যানার ও ফেস্টুনসহ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন নেতাকর্মীরা। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিভিন্ন শ্লোগান দেন।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেন। এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক পলাশ মোত্তাকী, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি নূরুল হক খোকা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, স্বেচ্ছাসেবক লীগ নেতা আনাছুর রহমান খান, ইশতিয়াক রহমান সিজার, জালাল উদ্দিন, কবীর আহমেদ সুগম, বিল্লাল হোসেন, আহসান রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কমিটির ঘোষিত ১০ দিন ব্যাপী কর্মসূচির প্রথম দিন আনন্দ শোভাযাত্রা করেছি। পর্যায়ক্রমে সকল কর্মসূচি পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি