1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

কিশোরগঞ্জে স্কুল সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

মুজিববর্ষ উপলক্ষে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে স্কুল সাইক্লিং প্রতিযোগিতা। বৃহস্পতিবার মিঠামইন উপজেলার জিরো পয়েন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় কিশোরগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর ও কুমিল্লা জেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান, স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমীন সবুজ, মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন সদর ইউপি চেয়ারম্যান শরীফ কামাল ও সাইক্লিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিঠামইন জিরো পয়েন্ট থেকে শুরু করে অষ্টগ্রাম উপজেলা পর্যন্ত নির্ধারিত ১৫ কিলোমিটার পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

প্রতিযোগিতায় বালক বিভাগে ১২ বছর পর্যন্ত নির্ধারিত দুই কিলোমিটার দূরত্বে প্রথম স্থান অধিকার করেন ময়মনসিংহের বিল্লাল হোসেন, দ্বিতীয় কিশোরগঞ্জের নাফিজ মাহমুদ নিরব ও তৃতীয় হন ঢাকা বিকেএসপির প্রবাহ।

বালিকা বিভাগে একই দূরত্বে প্রথম হন জামালপুরের সৌরভী আকন্দ প্রীতি, দ্বিতীয় ময়মনসিংহের জাকিয়া আকতার ও তৃতীয় কিশোরগঞ্জের বৃষ্টি।

১৩-১৪ বছর পর্যন্ত বালক বিভাগে নির্ধারিত পাঁচ কিলোমিটার দূরত্বে প্রথম হন নেত্রকোণার ইসতেহাক মাহমুদ সিয়াম, দ্বিতীয় কিশোরগঞ্জের প্রিতম রায় ও তৃতীয় কিশোরগঞ্জের সাজিদ মোহাইমিন ইবন।

একই দূরত্বে বালিকা বিভাগে প্রথম হন কিশোরগঞ্জের ঝুমা, দ্বিতীয় নেত্রকোণার সানজিতা বসু ও তৃতীয় কিশোরগঞ্জের শাপলা আক্তার। ১৫-১৭ বছর পর্যন্ত বালক বিভাগে নির্ধারিত ১৫ কিলোমিটার দূরত্বে প্রথম হন কিশোরগঞ্জের জাবিরুল ইসলাম, দ্বিতীয় ময়মনসিংহের রুহুল আমিন ও তৃতীয় কিশোরগঞ্জের ইয়াসিন আরাফাত।

বালিকা বিভাগে নির্ধারিত ১০ কিলোমিটার দূরত্বে প্রথম হন জামালপুরের তানজিনা খানম তাসমী, দ্বিতীয় নেত্রকোণার সানজিদা আক্তার পাপড়ী ও তৃতীয় হন কিশোরগঞ্জের মাধবী আক্তার। বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশন এ প্রতিযোগিতার আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি