1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

কিশোরগঞ্জে সৈয়দ আশরাফের ম্যুরাল ভাঙচুর, গ্রেফতার ১

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার সেতু এলাকায় সৈয়দ নজরুল ইসলাম চত্বর সংলগ্ন স্থানে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের নবনির্মিত ম্যুরাল ও উদ্বোধনী নামফলক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় শুক্রবার (৩০ জুলাই) কিশোরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং-২৮) দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, বুধবার (২৮ জুলাই) দিবাগত রাত ১০টা থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোর ৬টার মধ্যে ভাঙচুরের এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে বাদী উল্লেখ করেন। মামলা দায়েরের পর শুক্রবার বিকালে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পারভেজ (৪০) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। পারভেজ জেলার ইটনা উপজেলার রায়টুটী পশ্চিমপাড়ার মৃত শাহজাহান চৌধুরীর ছেলে ও শহরের চরশোলাকিয়া বনানী মোড় এলাকার একটি ভাড়া বাসার বাসিন্দা।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জনপ্রতিনিধি, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও জেলা পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ। ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে ‘নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ’র ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কিশোরগঞ্জ যুব মহিলা লীগের সভানেত্রী শায়লা পারভিন সাথী এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি