1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী কিশোরগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে। ২০১৯ সালের এই দিনে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এ উপলক্ষে সোমবার কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়।

সকালে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সৈয়দ আশরাফুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ আফজলের নেতৃত্বে নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়ার নেতৃত্বে পৌর পরিষদ ও কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পার্ঘ অর্পণ করেন। এছাড়া কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা ও দোয়া মাহফিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি