1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

কিশোরগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় ধানসিঁড়ি রেস্টুরেন্টের এমডি রাজিব নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

কিশোরগঞ্জের কটিয়াদীর মৎস্য খামার থেকে মোটর সাইকেল যোগে শহরের বাসায় ফেরার পথে লরি ট্রাক্টরের চাপায় শহরের ঈশাখাঁ রোডে অবস্থিত ধানসিঁড়ি ফুড প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক রাজিবুল আলম (৪৩) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ-নিকলী সড়কে সদর উপজেলার যশোদল এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত রাজিবুল আলম শহরের বড়বাজার এলাকার মৃত এডভোকেট আমিনুল ইসলাম ভূঁঞার ছেলে। এছাড়া তিনি কিশোরগঞ্জ পৌরসভার দুইবারের মেয়র মরহুম আলহাজ্ব মাজহারুল ইসলাম ভূঁঞা কাঞ্চন এর ছোট বোন ফোরকান ভূঁঞা’র একমাত্র ছেলে ছিলেন।

পুলিশ ও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, কটিয়াদী উপজেলার চান্দপুরে নিজের মৎস্য খামার পরিদর্শন শেষে মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে রাজিবুল আলম মোটর সাইকেল যোগে কিশোরগঞ্জ শহরের বড়বাজার এলাকার বাসায় ফিরছিলেন।

পথে কিশোরগঞ্জ-নিকলী সড়কে সদর উপজেলার যশোদলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় একটি লরি ট্রাক্টর তার মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে রাজিব গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপতাালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি