1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ মার্চ, ২০২১

কিশোরগঞ্জে ৬৫০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জের কাবিল আলী (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। আজ বুধবার ভোরে কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকা থেকে ৬৫০ গ্রাম হেরোইন ও দুটি মোবাইল ফোনসেটসহ তাকে আটক করে র‍্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের একটি দল। কাবিল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কাছিয়াবাড়ি গ্রামের নূরুল ইসলামের ছেলে।

র‍্যাব সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত এলাকা থেকে এক মাদক ব্যবসায়ী হেরোইন সংগ্রহ করে কিশোরগঞ্জে নিয়ে আসার বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে র‍্যাব। এ খবরের ভিত্তিতে সদর উপজেলার কাটাবাড়িয়া এ. আর. খান উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালায় র‍্যাব। এ সময় কাবিলকে ৬৫০ গ্রাম হেরোইন ও দুটি মোবাইল ফোন সেটসহ আটক করা হয়।

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কাবিল দীর্ঘদিন যাবত চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে হেরোইন সংগ্রহ করে দেশের অভ্যন্তরে নিয়ে আসতেন। এই চালানটি কিশোরগঞ্জের এক ব্যক্তির কাছে বিক্রয়ের জন্য নিয়ে এসেছিলেন বলে র‌্যাবের কাছে স্বীকার করেছেন তিনি।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে র‍্যাব জানায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি