1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

কিশোরগঞ্জে মাঠে নেমেছে মোবাইল কোর্ট

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

করোনায় সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে কিশোরগঞ্জে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ এপ্রিল) সারা দেশে এক সপ্তাহের লক-ডাউন ঘোষণার পর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ওষুধের দোকানে সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং গণ-পরিবহনে একজন করে যাত্রী উঠানো নিশ্চিত করাসহ মাস্ক পরায় মানুষকে সচেতন করা হয়।

এ সময় মাস্ক না পরায় অর্থদণ্ড দেয়া হয় একাধিক পথচারীকে। শনিবার থেকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা মাঠে থেকে এসব নিশ্চিতে কাজ করবেন।

কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম বলেন, ‘লক-ডাউনে করণীয় ও স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক না পরায় আর্থিক জরিমানা করা হয়।’

এদিকে কিশোরগঞ্জে আশংকাজনক হারে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮৮৪ জন । এরমধ্যে সুস্থ হয়েছে ৩ হাজার ৫৯৬। বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা ২২১ জন। করোনা আক্রান্ত হয়ে জেলায় ৬৭ জন মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি