1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল

কিশোরগঞ্জে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ মে, ২০২১

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে সৌরভ দত্ত (২৪) নামের এক যুবককে আটক করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বড়পুল এলাকা থেকে তাকে আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ।

সৌরভ উপজেলার হোসেন্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের সুখরঞ্জন দত্তের ছেলে। তিনি ঢাকার আশুলিয়া ড্যাফোডিল ইউনিভার্সিটির নিউট্রিশন অ্যন্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় সৌরভ দত্তকে একমাত্র আসামি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সৌরভ দত্তের নিজের ফেসবুক আইডি থেকে কোরআন-মহানবী এবং হযরত আয়শা (রা.)-কে কটূক্তি করে অন্যদের মেসেজ পাঠান। পরে বিষয়টি ভাইরাল হলে সকলের নজরে আসে।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী সৌরভ দত্তের বিচার দাবি করে তাঁর নিজ এলাকা হোসেন্দী বাজারে বিক্ষোভ-মিছিল করে স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দ্বায়িত্ব) এ কে এম লুৎফর রহমান ও পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তারা সৌরভ দত্তকে শিগগিরই গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়ে বিক্ষোভকারীদের শান্ত করেন।

আজ শুক্রবার বিকেলে প্রযুক্তির সহায়তায় কিশোরগঞ্জের ভৈরব-ময়মনসিংহ সড়কের বড়পুল এলাকায় অভিযান চালিয়ে সৌরভকে আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে পবিত্র কোরআন, হযরত মোহাম্মদ (সা.) ও হযরত আয়শা (রা.)-কে কটূক্তি করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ডিজিটাল নিরাপত্তা আইনে পাকুন্দিয়া থানায় মামলা করেছেন হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নাজমুল কবীর আলমগীর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি