1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে মসজিদের নামকরণ নিয়ে সংঘর্ষ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

কুয়েত চ্যারিটির অর্থায়নে সংস্কারাধীন একটি মসজিদের নামকরণ কিশোরগঞ্জ জেলার চর নোয়াকান্দি বেড়িবাঁধ এলাকায় দুদল মুসল্লীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েজন মুসল্লীর বসতঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের সাতজন মুসল্লী আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চর নোয়াকান্দি গ্রামের আবদুল হাফিজ (৬৫), বাবুল মিয়া (৪০) এবং পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চর মান্দালিয়া গ্রামের আসাদ মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, কুয়েত চ্যারিটির অর্থায়নে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সীমান্তবর্তী জালালপুর ইউনিয়নের চর নোয়াকান্দি মৌজার বেড়িবাঁধ এলাকায় অবস্থিত একটি পুরাতন মসজিদের সংস্কার কাজ চলছে। সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে। এদিকে মসজিদটির নামকরণ নিয়ে কটিয়াদী উপজেলার চর নোয়াকান্দি এবং পার্শ্ববর্তী মনোহরদী উপজেলার চর মান্দালিয়া গ্রামের মুসল্লীদের মধ্যে কয়েকদিন ধরেই বিরোধ চলছিল।

আজ বৃহস্পতিবার দুপুরে জোহরের নামাজের সময় মসজিদের নামাকরণ নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে চর নোয়াকান্দি গ্রামের হাফিজ উদ্দিন এবং চর মান্দালিয়া গ্রামের জয়নাল মিয়ার নেতৃত্বে দুদল মুসল্লী সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন মুসল্লীর বসতঘরে ভাঙচুর করা হয়।

কটিয়াদী মডেল থানার ওসি মো. শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি