1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল

কিশোরগঞ্জে বিড়ি কারাখানা সিলগালা, ৫০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

কিশোরগঞ্জ সদর উপজেলায় নকল ব্র্যান্ডরোল সম্বলিত বিড়ি সরবরাহের অভিযোগে মানিক বিড়ি নামের একটি কারখানা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটি সিলগালা করে দেয়া হয়।

রোববার (১৮ এপ্রিল) সকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হাসান সৌরভ।

র‌্যাব -১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান জানান, একটি বাড়ির ভেতরে নকল ব্র্যান্ড রোল যুক্ত মানিক বিড়ি তৈরি করা হচ্ছিল। এ সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। নকল ব্রান্ডরোল, ১০ লাখ শলাকা বিড়ি ও ৩৩ বস্তা তামাক জব্দ করে পুড়িয়ে দেয়া হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। একই সময় বিড়ি কারখানার ম্যানেজার সোহরাব হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি